পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
বিদ্যাসাগর ভবন
৯/২, ব্লক-ডি. জে., সেক্টর-২, সল্টলেক সিটি,
কলকাতা-৭০০০৯১
Memo No. L/PR/114/2022 Dated: 24/08/2022
প্রেস বিজ্ঞপ্তি
এতদ্বারা সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে, সংসদের উদ্যোগে রাজ্যের সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের সুবিধার কথা বিবেচনা করে এবং সংসদের কাজে গতি আনা, সংসদের কাজ আরও নিখুঁত ও মসৃণ করার লক্ষ্যে আগামী ২৬ আগস্ট থেকে সংসদের নতুন website (www.wbchse.wb.gov.in) এবং Online Portal চালু করা হচ্ছে।
প্রথম পর্যায়ে সম্পূর্ণ Online-এ বিদ্যালয়গুলি Registration Form (2022-2023) পূরণ করবে এবং Online-এ Payment করবে।
দ্বিতীয় পর্যায়ে Enrolment Form, Academic সংক্রান্ত অর্থাৎ Renewal of Recognition, বিষয় প্রবর্তন, Post Conversion, Excess Admission সহ অন্যান্য আবেদনপত্র গুলিও Online-এ করা যাবে।
এর ফলে দূর দূরান্ত থেকে স্কুলগুলির প্রতিনিধিদের সংসদের কার্যালয়ে এইসব কাজে আসার প্রয়োজন থাকবে না এবং সময় ও পরিশ্রম বাঁচবে।
ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন website (www.wbchse.wb.gov.in) এর সঙ্গে বর্তমান চালু ও পরিচিত website টিও (www.wbchse.nic.in) কিছুদিনের জন্য একই সঙ্গে চালু থাকবে।
Online-এ Registration করার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীর Aadhar Card, Blood Group, Photo, Cast Certificate, Disability Certificate, Migration Certificate ইত্যাদি তথ্যের প্রয়োজন হবে। এই ব্যবস্থা সকলের সুবিধার জন্য হলেও প্রথম দিকে কিছু অসুবিধা বা সমস্যা দেখা দিতে পারে - কিন্তু আমরা দ্রুত সমাধান করে দেব। কিভাবে Online-এ আবেদন করতে হবে এবং Fee জমা দিতে হবে এ বিষয়ে একটি Guideline ও website-এ দেওয়া থাকছে। কোন সমস্যা হলে accountsofficer@wbchse.org.in এই Mail id তে ব্যবহারকারীরা তাদের সমস্যা জানাতে পারেন।
সকলের সহযোগিতা কামনা করি।
(ড: চিরঞ্জীব ভট্টাচার্য)
সভাপতি
পঃবংউঃমাঃ শিক্ষা সংসদ